অবৈধ সেগুনকাঠ ও বার্থিং রশি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই সড়ক থেকে ৩০০ ঘনফুট সেগুনকাঠ এবং কোতোয়ালি থানার চাক্তাই খাল এলাকা থেকে ৭০০ মিটার বার্থিং রশি আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। গত বৃহস্পতিবার দুটি পৃথক অভিযানে এসব কাঠ ও রশি আটক করা হয়।সূত্র জানায়, কোস্টগার্ডের পূর্বাঞ্চলের টহল দল বিকেলে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাঠবোঝাই ট্রাক রেখে পালিয়ে যায়। আটক করা কাঠের মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।একই দিন সন্ধ্যায় চাক্তাই খালসংলগ্ন এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ৭০০ মিটার বার্থিং রশি উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য নয় লাখ টাকা বলে জানা গেছে।