অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ, ফুটপাত ও রাস্তার পাশ অবৈধ দখলমুক্ত করতে এবং যত্রতত্র পার্কিং বন্ধ করতে এনসিসির চিঠির ভিত্তিতে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল সোমবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এই রিট আবেদন করেন।