অবৈধ স্থাপনা অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ভূমি কার্যালয়ের জায়গা দখল করে গড়ে তোলা ১৩টি অবৈধ দোকান অপসারণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসরাইল হোসেনের উপস্থিতিতে গতকাল শনিবার দুপুরে দোকানমালিকেরা অবৈধ স্থাপনা অপসারণ করেন। ইউএনও জানান, এলাকার একটি মহলের মদদে দাউদপুর ভূমি কার্যালয়ের সামনে অবৈধভাবে ১৩টি দোকান গড়ে তোলা হয়। গত মাসে অবৈধ স্থাপনার মালিকদের স্থাপনা অপসারণের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার তাঁর উপস্থিতিতেই দোকানমালিকেরা তাঁদের স্থাপনা অপসারণ করেন।