অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেলওয়ের ভূ-সম্পত্তি শাখার একটি দল সেখানে উচ্ছেদ অভিযান চালায়। রেলওয়ে কর্মকর্তারা জানান, সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন এলাকার ১০ শতাংশ জায়গায় অবৈধভাবে ১৬টি দোকান নির্মাণ করা হয়েছিল। অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. অহিদুন্নবী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসনাত মোর্শেদ ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি