অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ভেতরে দলিল লেখকদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ইউএনও ইসরাইল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১০ শতক জমির ওপরে দলিল লেখকদের ১৮টি অবৈধ ঘর উচ্ছেদ করেন। ইসরাইল হোসেন জানান, দীর্ঘদিন ধরে দলিল লেখকেরা সেখানে অবৈধভাবে ঘর তৈরি করে কাজ করছিলেন। এতে প্রায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এর আগে এসব দলিল লেখককে অন্যত্র চলে যাওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও তাঁরা তা মানেননি।