অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন এলাকার রেলওয়ের সম্পত্তিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে শতাধিক দোকান ও বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার বিকেল থেকে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার জামতৈল রেলস্টেশন এলাকার রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পুলিশ, রেলওয়ে কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর আগে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ নোটিশ জারি করে। সরিয়ে না নেওয়ায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।