অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানঘর ও স্থাপনা গতকাল শনিবার দুপুরে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়ায় পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় সরকারি সম্পত্তি উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।