অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। গতকাল বুধবার দিনভর শতাধিক অবৈধ বসতঘর ও দোকানপাটসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্বে দেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মোহন্ত এবং সওজের উপবিভাগীয় প্রকৌশলী শেখ মো. শাহরুল আমিন। সড়কের ষোলঘর, টোলঘর, চাঁদপুর সেতু, বাগাদী এলাকাসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।