অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের  জমি থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার রাঙ্গাবালীর ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী হাকিম কাজী মোহাম্মাদ আলিম উল্লাহ এবং পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক আবদুর রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আবদুর রাজ্জাক জানান, রাঙ্গাবালীর বাহেরচর লঞ্চঘাটের কাছে বিআইডব্লিউটিএর ২ দশমিক ৪০ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে সেগুলো উচ্ছেদ করা হয়েছে।