প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা থেকে প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সওজের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা, বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।