অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারের পাশে সরকারি জায়গায় তৈরি অবৈধ স্থাপনা গতকাল বুধবার সকালে উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ইমরুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। ঠিকাদার মিজানুর রহমান মোল্লা ঘোড়দৌড় বাজারের পাশে সরকারি জমিতে অবৈধভাবে ছয়টি দোকান নির্মাণ করেছিলেন। এগুলো অপসারণে একাধিকবার নোটিশ দেওয়া হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করেন।