অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগেঞ্জ অবৈধভাবে দখলে থাকা টংদোকান, আধা পাকা স্থাপনাসহ কয়েক শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে সৌন্দর্যবর্ধনে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের অবৈধ স্থাপনা গতকাল সোমবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, সওজ বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। সিটি করপোরেশনের কর্মকর্তা স্বাধীন চৌধুরী বলেন, শহরের ২ নম্বর রেলগেট থেকে অভিযান শুরু করে রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল, বাসস্টেশনসহ শহরের বেশ কিছু জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ১৫০টির বেশি টংদোকান ও ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকা থেকে শুরু করে ৩ নম্বর মাছুয়া ঘাট, আম ঘাটসহ শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।