অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের পাঁচ রাস্তার মোড়সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। গতকাল রোববার দুপুরে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় গণপূর্তের শ্রমিকেরা দখলদারদের নির্মিত সীমানাপ্রাচীর ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলেন।
অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদের কথা নিশ্চিত করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাছিম খান। তিনি বলেন, গণপূর্ত বিভাগের জায়গায় প্রথম আইনজীবী সমিতি নিষেধ উপেক্ষা করে অবৈধভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করে। এরপর স্থানীয় কিছু ব্যক্তিও ওই সীমানাপ্রাচীরের ভেতরে গিয়ে দখল করে স্থাপনা নির্মাণ করেন।