অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় নির্মিত শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান, তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সওজ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও আসাদুজ্জামান বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।  দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি