অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ছোট কুমিরা বাজার এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উচ্ছেদ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম। অভিযানের বিষয়ে তিনি বলেন, মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে তোলা ৫০টি টিনশেডের দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া নয়টি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।