অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের জমি থেকে গতকাল মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বন্দর সূত্র জানায়, বন্দর ও ইপিজেড থানা এলাকায় অবস্থিত বন্দরের জমিতে দোকান, হোটেল ও গ্যারেজ তুলে দখল করে রেখেছিল দখলদারেরা। গতকাল অভিযান চালিয়ে ১০টি দোকান, পাঁচটি গ্যারেজ ও একটি হোটেল উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।