অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. বদরুল আলম মোল্লা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গায় প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা করছিলেন। এতে বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। যানজট নিরসনে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি|