অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন সূত্র জানায়, সিরাজদিখান বাজারে সরকারি জমির ওপর নূর মোহাম্মদ নামের একজন অবৈধভাবে দোকান নির্মাণ করেন। ওই জমির পাশে ফারুক শেখ নামে আরও একজন বসতঘর নির্মাণ করেন। গতকাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীনা পারভীন উপস্থিত থেকে এসব স্থাপনা উচ্ছেদ করেন। নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ক্রয়সূত্রে ওই জমির মালিক। জমির খাজনাও দেওয়া হয়েছে।’ সহকারী কমিশনার (ভূমি) বলেন, তাঁরা ভুল দাগের জন্য খাজনা দিয়েছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি|