অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা ও তুরাগের তীরে গড়ে ওঠা ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালীগঞ্জ ও পূর্ব আগানগর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারীরা প্রথমে চরকালীগঞ্জ ও পূর্ব আগানগর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ৫৫টি ছোট-বড় টিনশেডের ছাপড়া, টংঘর, একটি রিকশার গ্যারেজ ও একটি জেনারেটরের ছাপড়াঘর উচ্ছেদ করেন। এ ছাড়া গতকাল বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের নেতৃত্বে রাজধানীর রূপনগর থানাধীন রুস্তমনগর এলাকায় তুরাগ নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে।