অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অন্তত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, নিউ মনসুরাবাদ এলাকায় করপোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন লোকজন। এ এলাকায় রাস্তা সম্প্রসারণ ও সংস্কার করা হবে। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।