অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে প্রায় দেড় শ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। সিটি করপোরেশন সূত্র জানায়, আগ্রাবাদের শেখ মুজিব সড়কের বিদ্যুৎ ভবন থেকে বাদামতলী মোড় এবং এক্সেস রোডের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে জুতা, বেল্ট, চায়ের দোকান ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন প্রথম আলোকে বলেন, সড়কের ফুটপাত ও নালার ওপর গড়ে তোলা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। গতকালের অভিযানে সহায়তা করেন দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর এইচ এম সোহেল, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা।