অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত থেকে গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ২ নম্বর রেলগেট এলাকায় মিডটাউন কমপ্লেক্স, চাষাঢ়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাঁধন কমিউনিটি সেন্টারের সামনে অবৈধভাবে পার্কিং করার দায়ে ১০ গাড়ির চালককে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। সকাল ১০টায় র্যাব ও পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার।