অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের দুই পাশের অবৈধ আটটি স্থাপনা গতকাল উচ্ছেদ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত অভিযানে খালের দুই পাশের আটটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও নিজাম উদ্দীন আহাম্মেদ ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম। নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, শিয়ালজানি খালের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নিতে মালিকদের নোটিশ দিলেও তাঁরা শোনেননি। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।