প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর পৌরসভার পলিশা এলাকার বেলটিয়া-মিয়াপাড়া সড়কের দুই পাশ থেকে গতকাল রোববার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রেজাউল করিম আদালত পরিচালনা করেন। থানা-পুলিশ ও পৌর কর্তৃপক্ষ আদালতকে সহায়তা করে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে গতকাল দুপুরে সড়কটির দুই পাশের পাকা স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন বলেন, এলাকার কয়েকজন লোক রাস্তার দুই পাশে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেছিলেন। ফলে রাস্তাটি সরু হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে এলাকার লোকজন দুর্ভোগ পোহাচ্ছিল। জামালপুর প্রতিনিধি