অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত মহাখালী রেলগেট-সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে এ উচ্ছেদ অভিযান চালান।
এর আগে পার্শ্ববর্তী অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হলেও টিনশেড-বিশিষ্ট দুটি ঘর অপসারণ করা হয়নি। আজ রেল বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ঘর দুটি ভেঙে ফেলা হয়। একই সময় বনানী চেয়ারম্যানবাড়িতে ফুটপাতের ওপর অবৈধভাবে তৈরি করা দুটি সিঁড়ি এবং একটি র্যাম্পও ভেঙে ফেলা হয়।