অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গতকাল শুক্রবার উচ্ছেদ করা হয়েছে। সূত্র জানায়, উপজেলার বোয়ালী ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় এমারত হোসেন নামের এক ব্যক্তি বন বিভাগের প্রায় ৪০ শতাংশ জমি দখল করে পাকা বাড়ি ও দেয়াল নির্মাণ করেছিলেন। পরে চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা ও বোয়ালী বিট কর্মকর্তারা ওই স্থানে গিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দেয়ালসহ পাকা বাড়ি উচ্ছেদ করেন।