অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিমানবন্দরসংলগ্ন ঐতিহাসিক জেলেপার্ক ময়দানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসন বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু হাসান ছিদ্দিক। স্থানীয় লোকজন জানান, কয়েক বছর ধরে কতিপয় প্রভাবশালী জেলেপার্ক ময়দানের (মাঠের) দক্ষিণ ও উত্তর পাশের জমি দখল করে ৪০টির বেশি শুঁটকি মাছ ও শামুক-ঝিনুকের পণ্য বিক্রির দোকানপাটসহ নানা অবৈধ স্থাপনা তৈরি করেন।