প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায় করেছেন। গত মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ এ আদালত পরিচালনা করেন। হাটের বিভিন্ন অংশে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি দোকান এ সময় উচ্ছেদ করা হয়। এ ছাড়া ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে পাঁচটি দোকান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল আহসান এ সময় উপস্থিত ছিলেন।