অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্র এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলার নির্বাহী হাকিম মো. আসিফুর রহমান গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত সমুদ্রসৈকতসংলগ্ন সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকতের বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরের খাবারের দোকান, স্টুডিও, ঝিনুকের দোকান, শুঁটকির দোকান ও টুরিজম হাউস উচ্ছেদ করা হয়। আসিফুর রহমান প্রথম আলোকে বলেন, উচ্ছেদ অভিযান চলবে। এখন বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরের স্থাপনাগুলো উচ্ছেদ হচ্ছে। পর্যায়ক্রমে কুয়াকাটার সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।