অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ (জিকে) খালের দুই ধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে মোট ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে কালিদাসপুর সাদা ব্রিজ থেকে আনন্দধাম ব্রিজ এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। মোহাম্মদ আশরাফুল আলম বলেন, গোটা আলমডাঙ্গার সব অবৈধ স্থাপনাই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।