অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন বিভাগের জমি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের সহকারী বন সংরক্ষক সালেক প্রধানের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।
বন বিভাগের চন্দ্রা কার্যালয় থেকে জানা গেছে, পল্লী বিদ্যুৎ এলাকার জোড়া পাম্পের পেছনে চন্দ্রা মৌজায় বন বিভাগের প্রায় ৪০ শতাংশ জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলেন স্থানীয় ব্যক্তিরা। গতকাল সকালে সালেক প্রধানের নেতৃত্বে চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বন বিভাগের লোকজন ওই এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম এবং নির্মাণাধীন ছয়টি ঘর উচ্ছেদ করে প্রায় ৪০ শতাংশ জমি উদ্ধার করেন।
বন বিভাগের চন্দ্রা বিট কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।