প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর কলেজ গেট ও চেরাগআলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৫টি অবৈধ দোকান গতকাল রোববার দুপুরে উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মূল্যতালিকা না থাকায় এবং ওজনে কারসাজি করার দায়ে পাঁচজন ফল ব্যবসায়ীর বিরুদ্ধে পাঁচটি মামলা এবং তাঁদের কাছ থেকে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া লাইসেন্স ও হেলমেট পরা না থাকায় দুজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে দুটি মামলা ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।