অবৈধ স্থাপনা উচ্ছেদ না করার আকুতি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তারাপুর চা-বাগান থেকে শিল্পপতি রাগীব আলীর অবৈধ স্থাপনা সরাতে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির বেঁধে দেওয়া সময় গতকাল শনিবার শেষ হয়েছে। রাগীব আলী প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সিলেট নগরের কেন্দ্রস্থল চৌহাট্টা এলাকায় মানববন্ধন করে উচ্ছেদ না করার আকুতি জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার পাঠানটুলা মোড়ে তারাপুর মৌজায় বসবাসরত এলাকাবাসীর মানববন্ধনে একাত্ম হয়েছিলেন শিক্ষার্থীরা।
২০ জুলাই জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিজ দায়িত্বে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থাপনা ৩০ জুলাইয়ের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশের শেষ দিন গতকাল বেলা ১১টায় মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জরুরি সভা আহ্বান করে কর্তৃপক্ষ। সেখান থেকে সহস্রাধিক শিক্ষার্থী মৌন মিছিল করে স্থাপনা রক্ষার বিভিন্ন আহ্বান-সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে চৌহাট্টা এলাকায় অবস্থান নেন।