অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানসংলগ্ন রাস্তার ওপরের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
গতকাল বুধবার স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অভিযানের আওতায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, আইপিএইচএন, বিএমআরসি, আইএসটি, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালসংলগ্ন রাস্তা।