অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ২ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, রেললাইনের পাশে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থাপনা সরিয়ে নিতে আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তা সরানো হয়নি। তাই এ অভিযান চালানো হয়েছে।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা (সদর পূর্ব) এম এ বারী প্রথম আলোকে বলেন, নিরাপদে রেল চলাচলের জন্য ২ নম্বর গেট থেকে ষোলশহর রেলস্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হয়।