অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন পোর্ট কানেকটিং (পিসি) সড়কের বিমান চত্বর থেকে নিমতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালান।
সড়কের পাশে গাড়ি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য অভিযানে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।