অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলদারদের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ভূমি প্রশাসন পৌর শহরের চিঙ্গরিয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদপ্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে ১৭ জন অবৈধ দখলদারকে নোটিশ দিয়েছে।

২৪ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোকতার হোসেনের সই করা ওই নোটিশ দখলদারদের হাতে উপজেলা ভূমি প্রশাসন পৌঁছে দিয়েছে। এতে যাঁরা এই খালের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তাঁদের স্বেচ্ছায় স্থাপনা অপসারণের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দখলদার বলেন, ‘আমরা নোটিশ পেয়েছি। কিন্তু এই খাল ছাড়া শহরের মাঝখানের খালের দুই পাড়ের জমি দখল করে শত শত স্থাপনা নির্মাণ করা হয়েছে। কৃষি ব্যাংকসংলগ্ন খাল এলাকার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ হচ্ছে দখলের সবচেয়ে বড় প্রমাণ। অথচ তাঁদের স্থাপনা উচ্ছেদে কোনো নোটিশ দেওয়া হয়নি। ওই দখলদারেরা বহালতবিয়তে আছেন। শুধু আমাদের স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে।’

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস বলেন, এটি হচ্ছে প্রাথমিক ধাপ।