অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বগি বাড়ানোর দাবিতে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার সকালে ফতুল্লার পাগলায় অস্থায়ী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১৭ ফেব্রুয়ারি ট্রেনের বগির হাতলে ঝুলে ঢাকা যাওয়ার পথে জুরাইন এলাকায় অবৈধ স্থাপনার সঙ্গে ধাক্কা খেয়ে তেজগাঁও কলেজের বিবিএর ছাত্র রফিকুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সকালে পাগলা অস্থায়ী রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেন প্রায় ১০ মিনিট অবরোধ করে রাখেন। পরে রেলওয়ে পুলিশের হস্তক্ষেপে ট্রেন চালু হয়। এরপর সকাল পৌনে নয়টায় তাঁরা নারায়ণগঞ্জগামী আরেকটি ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়।