অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সওজের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। সওজের মৌলভীবাজার সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ৩৪ জন অবৈধ স্থাপনা নির্মাণকারীকে পৃথকভাবে নোটিশে সাত দিনের মধ্যে স্থাপনা সরাতে বলেছেন।
সওজের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, সওজের মৌলভীবাজার সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন গত ২৮ নভেম্বর পৌরসভার সৈয়ারপুর এলাকায় সওজের পুরাতন ইটখোলার ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩৪ জনকে পৃথক নোটিশ দিয়েছেন। প্রত্যেককে দেওয়া একই রকম নোটিশে বলা হয়েছে, সওজের ভূমিতে স্থাপনা নির্মাণকারীরা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। এটা সওজের সরকারি ভূমি দখলের শামিল। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সওজের সরকারি ভূমি থেকে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।