অবৈধ হাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর পারে মনোয়ারা জুট মিল এলাকায় অবৈধভাবে বসা কোরবানির পশুর হাট গতকাল উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। সিটি করপোরেশনের হাকিম তোফায়েল আহমেদ জানান, হাট উচ্ছেদে পুলিশের সহযোগিতায় গতকাল বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, উচ্ছেদের সময়ে হাট বসানোর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।