অবৈধ ৫০ দোকান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান ও কাপ্তান বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে থাকা প্রায় ৫০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দিয়েছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব ও প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ। এ ছাড়া অভিযানে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে প্রথমে কাপ্তান বাজার এলাকায় অভিযান শুরু হয়। পরে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সড়ক, গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকা ও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে প্রায় ৫০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।