অবৈধভাবে ইজারা আদায়, প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের অম্বিকাপুর বাজারের স্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী শহরে বিক্ষোভ করেন।
ব্যবসায়ীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ফরিদপুর পৌরসভা মেয়রের কাছে একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা অভিযোগ করেন, অম্বিকাপুর বাজারের ইজারাদার রাজা মিয়া ও তাঁর লোকজন স্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করছেন। কিন্তু পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়েই তাঁরা ব্যবসা করছেন। এই লাইসেন্স নবায়ন বাবদ প্রতিবছর পৌরসভায় ফি দেওয়া হয়। ইজারাদারের খাজনা তাই তাঁদের জন্য প্রযোজ্য নয়।
এ ব্যাপারে কথা বলতে ইজারাদার রাজা মিয়ার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।