অবৈধভাবে চার্জ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ দিয়ে অবৈধভাবে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আক্কাস মিয়া ও নবী হোসেন। এ ছাড়া অভিযান চলাকালে ২৫টি ব্যাটারি চার্জারসহ বিপুল পরিমাণ চোরাই তার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, অন্যান্য এলাকায়ও অভিযান চলবে।  নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।