অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজার নৌকাঘাটে দুই ব্যক্তি অবৈধভাবে টোল আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বংশীকুন্ডা বাজার নৌকাঘাট সরকারি কোনো তালিকায় নেই। স্থানীয় ও আশপাশের এলাকার লোকজন নৌপথে চলাচলের সুবিধার্থে এ ঘাটটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। প্রায় ৪০-৪৫টি নৌকা প্রতিদিন এ পথ দিয়ে বিভিন্ন স্থানে চলাচল করে থাকে। গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ওই ইউনিয়নের দক্ষিণউড়া গ্রামের জীবন বিশ্বাস ও বিপ্লব বিশ্বাস নামের দুই ব্যক্তি ওই ঘাটে আসা নৌকা থেকে নৌকাপ্রতি ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত টোল আদায় করছেন। জীবন ও বিপ্লবের দাবি, তাঁরা ২০ হাজার টাকা দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের কাছ থেকে টোল আদায়ের জন্য লিখিত অনুমতি নিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্রাদিও তাঁদের রয়েছে।তবে আবদুল আউয়াল বলেন, ‘এ নৌকাঘাট থেকে টোল আদায়ের জন্য আমি কাউকে লিখিত অনুমতি দিইনি। যাঁরা এমন দাবি করছেন, তাঁদের দাবি সঠিক নয়।’বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন, ‘আমি বাধা দিলেও একটি প্রভাবশালী মহল এর নেপথ্যে থাকায় অবৈধ টোল আদায় বন্ধ করা যাচ্ছে না।’ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান বলেন, এ ঘাটে টোল আদায় করা সম্পূর্ণ অবৈধ। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।