অবৈধভাবে দুই লাখ মুঠোফোনের ব্যাটারি আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানিকারকের ঘোষণা অনুযায়ী, চীন থেকে দুই কনটেইনারে আসার কথা দুটি যাত্রীবাহী লিফট। ঘোষণা অনুযায়ী দুটি লিফটও আনা হয়েছে।তবে, কনটেইনার খুলে পাওয়া গেছে মুঠোফোনের এক লাখ ৯৩ হাজার ব্যাটারি এবং একটি ফ্রিজ। আমদানিকারকের ঘোষণায় মুঠোফোনের ব্যাটারি ও ফ্রিজ আনার কথা ছিল না। গত রোববার রাতে বন্দর ইয়ার্ডে কনটেইনার দুটি খুলে এই চিত্র দেখতে পান রাজস্ব কর্মকর্তারা। ঢাকার রওশনস কেলিভেটরস লিমিটেড চীন থেকে এই পণ্য আমদানি করে। কাস্টম হাউসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কনটেইনার দুটি আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।