অবৈধভাবে দোকান নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা স্টেডিয়ামের পাশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ীরা। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থাসংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা স্টেডিয়াম মার্কেট সমিতির সভাপতির যোগসাজশে স্টেডিয়াম মার্কেটের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে। স্টেডিয়ামের গাড়ি পার্কিংয়ের জায়গায় বিভিন্ন গাছ কেটে তাতে অবৈধভাবে দোকান বরাদ্দের কার্যক্রম চলছে। এতে করে স্টেডিয়াম মার্কেটের পরিবেশ এবং ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচলে অসুবিধা হচ্ছে। এর আগেও দোকান নির্মাণের প্রস্তুতি নিতে গেলে দোকান মালিকদের বাধার মুখে নির্মাণকাজ বন্ধ রাখা হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দোকান নির্মাণ শুরু হয়েছে।
তাঁরা বলেন, এই জায়গায় দোকান করতে হলে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন লাগবে। কিন্তু যাঁরা দোকান করছেন তাঁদের অনুমোদন নেই।