অবৈধভাবে পাখি বিক্রির অপরাধে পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে পাখি বিক্রির অপরাধে পাঁচজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজাউদদৌলা ওই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সলঙ্গা থানার বাঁশিদকল গ্রামের. লাভু শেখ, শহরের মিরপুর মহল্লার নজরুল ইসলাম, চুনিয়াহাটি গ্রামের জামিল উদ্দীন, একডালা মহল্লার মো. খোকন শেখ ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রামের নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা মোল্লা রেজাউল করিম পুলিশের সহায়তায় শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালান। টিয়া, মুনিয়া, তোতা পাখি ও কচ্ছপ শিকার করে বিক্রির সময় ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। রাতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত অবৈধভাবে পাখি শিকার করে তা বিক্রির অপরাধে পাঁচজনের বিরুদ্ধে ওই রায় দেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, ওই পাঁচজনকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।