অবৈধভাবে পাহাড় কাটার দায়ে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নগরের পাহাড়তলী থানার সরাইপাড়ার বাসিন্দা কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর দিঘলদী গ্রামের কালু মিয়ার ছেলে মোতালেব হোসেন (৩১) ও ফিরোজ শাহ থানার চৌধুরী কলোনির বাসিন্দা কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার রমিজ উদ্দীনের ছেলে গিয়াস উদ্দীন (৩৫)।সীতাকুণ্ড থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. শরীফুজ্জামান জানান, গত শুক্রবার রাতে উপজেলার বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে কয়েকজন দুষ্কৃতকারী অবৈধভাবে পাহাড় কাটা শুরু করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা সরঞ্জাম সরিয়ে নিলেও গ্রেপ্তার করা হয় মোতালেব ও গিয়াসকে।