অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর গ্রামের ফুলছরি ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত আসাদুজ্জামান ওরফে মানিক (৩৫) নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন৷
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুলছরি ছড়াসহ বিভিন্ন নদী ও খালে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন৷ বালু উত্তোলনের কারণে কৃয়কদের জমিজমার ক্ষতি হচ্ছিল৷ বালু উত্তোলনকারী ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় থাকার কারণে কৃষকেরা ভয়ে বাধা দিতেও সাহস পান না৷
গতকাল সকালে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম ছাগলনাইয়া পৌরসভার যশপুর গ্রামের মহামায়া ফুলছরি ছড়া এলাকায় পরিদর্শনকালে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখেন৷ তাৎক্ষণিকভাবে তিনি বালু উত্তোলনকারী আসাদুজ্জামান নামের একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন৷ পরে তাঁকে ছাগলনাইয়া থানার পুলিশের মাধ্যমে ফেনী কারাগারে পাঠিয়ে দেওয়া হয়৷