অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে সিরাজুল ইসলাম (২৬) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা এ সাজা দেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ দুপুরে মহারশি নদী এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন সিরাজুলকে জরিমানা করা হয়। সিরাজুল তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও সেলিম রেজা সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।